পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকা নির্বাহ নিশ্চিত করতে পিআরএলসি প্রকল্পের আওতায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ এবং সরকারি সেবা প্রদানকারী বিভাগের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে এই সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’ এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে এসময় মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নিখিল চাকমা, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, টংগ্যার ভাইস চেয়ারম্যান রুপক খীসা সহঅন্যান্য লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালা ও সমন্বয় সভায় বক্তারা পার্বত্য অঞ্চলে টেকসই জীবিকা উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রকল্পের নানা অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় অনুষ্ঠানে হিল ফ্লাওয়ার, প্রোগ্রেসিভ এবং টংগ্যাসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
