চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল শনিবার লেনদেন হয়েছে ৭.৫৭ কোটি টাকা। ৮৬০ টি লেনদেনের মাধ্যমে মোট ২২.২৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৩.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৭৩.২৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৮.২১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯৩.২৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৭৬.১৪।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৮৩৩.৯৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৭১৬.৪০ কোটি টাকা । সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০ টির, দাম কমেছে ৫৯ টি আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।
