নেই ঢাক, নেই সিঁদুর খেলা! নিঃশব্দে গঙ্গার পথে চোরবাগানের প্রতিমা
নেই ঢাকের বাজনা, নেই সিঁদুর খেলা, ১৯ জনের মৃত্যুর গভীর ক্ষত বুকে নিয়ে নিঃশব্দে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হলো চোরবাগান সর্বজনীনের প্রতিমা। উৎসবের সমস্ত আনন্দ হারিয়ে কী ভাবে চোখের জলে উমাকে বিদায় জানালেন এলাকার মানুষ? চোরবাগানের বিষাদময় বিসর্জনের বিশেষ মুহূর্তটি দেখুন।