সাংবাদিকদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে তাঁকে মনোনীত করা হয়েছে
মাহবুব আলম, বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা মনোনীত হওয়ায় সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আলা উদ্দিন আহমেদকে অভিনন্দন জানান সংগঠনের নেতারা।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাংবাদিকদের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আলা উদ্দিন আহমেদ। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এ পদে মনোনীত করা হয়।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্ত এবং নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এ মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ মাহবুব আলম সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
নবনিযুক্ত উপদেষ্টা মোঃ আলা উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংগঠন সূত্রে জানা যায়, মোঃ আলা উদ্দিন আহমেদের অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং উন্নয়নমূলক উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এ আর সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাহাবুল, দুর্যোগবিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক রেজওয়ান হোসেন এবং সদস্য মহিবুলসহ অন্যরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত উপদেষ্টাকে অভিনন্দন জানান সংগঠনের নেতারা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

