বিজয়া দশমীতে শেরপুরের ১৬৭টি পূজামণ্ডপে দশমীপূজা, পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। বুধবার সকাল থেকে ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপগুলো। পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলায় অংশ নেন নারীরা। সন্ধ্যায় শেরপুর শহরের আড়াইআনী বাড়ি পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
Published : 21 Oct 2026, 03:00 PM
Updated : 21 Oct 2026, 03:00 PM