সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে অষ্টমবারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। আজ সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূজায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ১১ বছর বয়সী অভয়া জ্যোতি চক্রবর্ত্তীকে ‘রুদ্রাণী’ নামে কুমারী রূপে পূজা করা হয়। তিনি বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক অলক চক্রবর্ত্তী ও মেজর অলকা ভট্টাচার্যের দ্বিতীয় কন্যা। সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শ্রীশ্রী শচী অঙ্গন পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী অতীন দত্ত চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শচী অঙ্গন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নিবাস চন্দ্র পাল, পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি শ্রী কন্দর্প বণিক মিহির, বার্ষিক উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেব, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি কাজল কর, সাধারণ সম্পাদক বিষ্ণু দেব বিশাল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বাহুবল মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ মোহাম্মদ ফিরোজ মিয়া এবং শচী অঙ্গন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক পরিতোষ বণিক।
শ্রীশ্রী শচী অঙ্গন পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রণধীর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুবীর রঞ্জন দেব জানান, এবার অষ্টমবারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে। পৃথিবীর সব নারীর কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন বন্ধে সমাজে সচেতনতা বাড়ানোর বার্তাই এ আয়োজনের মূল প্রত্যাশা।
গুগলে আমাদের খবর পেতে
