নফল নামাজ ফজিলতপূর্ণ আমলের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে সওয়াবের পাল্লা ভারি হয়। সময়মতো ফরজ নামাজ আদায় করতে না পারলে পরবর্তীতে নিজের জিম্মায় যে নামাজ আদায় করা আবশ্যক, তাকে কাজা নামাজ বলা হয়।
কেউ যদি নফল নামাজ আদায়ের পর হঠাৎ মনে পড়ে তার ওপর কোনো ওয়াক্ত কাজা নামাজ বাকি আছে। তাই মনে মনে নফলের নিয়ত পরিবর্তন করে কাজা নামাজের নিয়ত করে। তাহলে কি তা জায়েজ হবে? এবং নফল হিসেবে শুরু করা নামাজ কি কাজা হিসেবে আদায় হবে?
আলেমদের মতে, কোনো নামাজ শুরু করার পর শুধুমাত্র নিয়ত পরিবর্তন করলে তা অন্য নামাজে পরিবর্তিত হয় ন। বরং তা নফল হিসেবেই আদায় হবে।
আরও পড়ুন
তবে কেউ যদি নফল শুরু করার পর তা ভেঙে নিয়ত পরিবর্তন করে এবং নতুন করে তাকবিরে তাহরিমা বলে কাজা নামাজ শুরু করে তাহলে তা কাজা হিসেবে আদায় হবে।
প্রসিদ্ধ ফকিহ ইবনে আবিদিন রহ. বলেন, সালাত ভেঙে ফেলার নিয়ত করলে, একইভাবে এক সালাত থেকে অপর সালাতে স্থানান্তরিত হওয়ার নিয়ত করলে প্রথম সালাত বাতিল হয় না, যতক্ষণ না ভিন্ন সালাতের নিয়তে তাকবির না বলা হয়।
তাই কাজা শুরু করার পর শুধুমাত্র নিয়ত পরিবর্তনের মাধ্যমে তা কাজা নামাজে পরিণত হবে না। বরং নফল নামাজ হিসেবে আদায় হবে। নফল সালাত শুরু করলে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তাই নফল সালাত শুরু করে ফেললে তা পূর্ণ করেই কাজা বা অন্যান্য নামাজ আদায় করা উচিত।
এনটি
