স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মো: মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড (রাজস্ব) শাহীনা আক্তার, মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এ মুকিত, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখরুল ইসলাম, সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারেও তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্দেশ্যে নীতিমালার আলোকে জেলার সকল উপজেলায় সর্বমোট ৭৩১ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত ১২০টি ট্যাবের মাধ্যমে ৮টি ইউনিটে ১২০ জন তথ্য সংগ্রহকারীকে (প্রতি ইউনিটে ১৫ জন) প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীবৃন্দ উপজেলা কমিটির তত্ত্বাবধানে নিজ নিজ এলাকায় কার্যক্রম পরিচালনা করবেন।
বিগত ১৭ জুন ২০২৫-২০২৬ অর্থ বছরে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ১৫২ জন এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ১৫৫ জন উপকারভোগীকে সুবিধা প্রদান করা হয় বলে জানাযায়।
