নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপা পড়ে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন (১৩) সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, সনমান্দী পূর্বপাড়া গ্রামে মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে তার ভাগনে আরমান বেড়াতে এসেছিল। বিকেলে বাড়িতে নবনির্মিত দেয়াল ধসে সে ঘটনাস্থলেই মারা যায়।
মোর্শেদ ভূঁইয়া বলেন, ‘আমার ভাগনে আরমান হোসেন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। দুর্গাপূজার কারণে স্কুল বন্ধ থাকায় ছুটি কাটাতে সে আমার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে দেয়াল ধসে তার মাথার ওপর পড়লে সে মৃত্যুবরণ করে।’
মো. আকাশ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
