এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহানের কুমিল্লা মহানগরের পুজা মন্ডপ পরিদর্শন
ব্যুরো চিফ কুমিল্লা
- আপডেট সময় : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৮৭ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীতে ৩য় দিনের মতো বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর ও এর অঙ্গসংগঠনসমূহ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টায় পুলিশ লাইনস্থ মহানগর এনসিপি কার্যালয়ের সামনে থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি (মনোহরপুর), রক্ষাকালী বাড়ী মণ্ডপ (ধর্মসাগরের পূর্বপাড়) এবং স্পন্দন সংঘের (বাদুরতলা) পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সাথে কুশল বিনিময় করেন।
ধারাবাহিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, কুমিল্লা মহানগর এনসিপির আহ্বায়ক মো: সিরাজুল হক, সদস্য সচিব মাসুমুল বারী কাওসার, কুমিল্লা জেলা এনসিপির সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং জেলা যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইব্রাহিম খালেদ।
এছাড়াও পরিদর্শনে মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, সাংগঠনিক সম্পাদক ড. লোকমান হোসাইন, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুজাহিদুল পাটোয়ারী,জাতীয় যুব শক্তি সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্র শক্তির আহ্বায়ক মোস্তফা জিহানসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুব শক্তি এবং সকল অঙ্গসংগঠনের মহানগর ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব যাতে দেশের সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য এনসিপির এই বিশেষ তদারকি ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এ সময় পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের চলাচল সহজ করতে যানজট নিরসনের ওপর বিশেষ জোর দিয়ে তিনি আরও বলেন, “পূজার এই আনন্দঘন সময়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রতিটি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন অত্যন্ত জরুরি। আমাদের দল সবসময় জনগণের জানমালের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে।”
