গুরুদাসপুরে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিলশা হাট ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নবনির্মিত ভবন প্রাঙ্গণে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, ওসি আব্দুল হান্নান ও উপজেলা প্রকৌশলী মিলন মিয়া। বক্তারা জানান, আধুনিক এই হাট ভবন চালুর ফলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের পণ্য বেচাকেনায় সুযোগ-সুবিধা বাড়বে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।