ফাইল ছবি।
Published on
:
1 min read
Big Breaking: উৎসবের আবহে অশান্তির ছক? জম্মু-কাশ্মীরে সীমান্ত অঞ্চলে ফের অনুপ্রবেশের চেষ্টা। সেনার তৎপরতায় ব্যর্থ সেই প্রচেষ্টা। শনিবার কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা (LoC) দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন সন্দেহভাজন বলে খবর। অনুপ্রবেশকারীদের গতিবিধি নজরে আসতেই গুলি চালান নিরাপত্তারক্ষীরা। পাল্টা অন্য পক্ষ থেকেও ছুটে আসে গুলি। এর পরেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টর সীমান্তের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অনুপ্রবেশ রুখতে সদাসতর্ক সেনা ও নিরাপত্তাবাহিনী।
বিস্তারিত আসছে...