মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়াদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, সঠিক পরিচর্যা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাই কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ বন্ধ এবং নারীশিক্ষার প্রসারে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের প্রতি বৈষম্য দূর করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা জরুরি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্ব দেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী শিশুদের উৎসাহিত করা হয়। জাতীয় কন্যাশিশু দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
The post মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ appeared first on ভোরের চেতনা.
