সংবাদ · সাধারণ
নতুন রূপে তামান্না
১৩/১০/২০২৬

অভিনয়ের
পাশাপাশি নাচের পরিবেশনা দিয়েও দর্শকের নজর কেড়েছেন তামান্না ভাটিয়া। সাম্প্রতিক সময়ে
বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয়ের চেয়ে নাচের জন্যই বেশি গুরুত্ব পাচ্ছেন এই অভিনেত্রী।
ফলে বেশ কয়েকটি সিনেমায় আইটেম গানে দেখা গেছে তাকে। তবে এবার সেই পরিচয়ের বাইরে এসে
ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরতে চাইছেন তামান্না।ক্যারিয়ার
নিয়ে নতুন করে ভাবছেন অভিনেত্রী। বেছে নিচ্ছেন এমন কিছু সিনেমা, যেখানে তাকে ভিন্ন
অবতারে দেখা যাবে। সেই ভাবনা থেকেই ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায় অভিনয় করেছেন
তিনি।সম্প্রতি
মুম্বাইয়ে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার
সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারি,
অনুপ সোনি, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র।অনুষ্ঠানে
সিনেমার ‘ছট মাইয়া’ গান নিয়েও কথা বলেন তামান্না। জানা গেছে, গানটি প্রকাশের পর নতুন
করে আলোচনায় এসেছেন অভিনেত্রী।তামান্না
জানান, গত ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজা শেষে তার পুরোহিত
সিনেমাটির গানটি দেখেন। গানটিতে ছট পূজার বিভিন্ন আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে
তিনি প্রশংসা করেন। এমনকি সিনেমাটি সবাই মিলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার কথাও জানিয়েছেন।তামান্না
বলেন, ‘আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। তিনি বলেছেন,
এই সিনেমা আমরা সবাই মিলে দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে,
তা দেখে তিনি খুব খুশি।’অভিনেত্রী
আরও জানান, সিনেমার গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মূল গল্প আবর্তিত হয়েছে
বনদেবীকে ঘিরে। তার ভাষায়, ‘ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে।’
সিনেমায়
ছট পূজার চিত্রায়ণ দর্শকদের বড়পর্দায় আকৃষ্ট করবে বলেও আশা প্রকাশ করেছেন তামান্না।
মূল প্রতিবেদনে যান ↗