সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এর জেরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে, যা ২ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় সকাল ৬টা পর্যন্ত এ দর ছিল।
বিজ্ঞাপন
সৌদি আরবের হওয়া হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে দিনের শুরুতে দরপতনের পর তেলের দাম আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এদিকে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
অন্যদিকে, চলতি সপ্তাহে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলাও জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।
তবে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের চালান বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধির গতি সীমিত হতে পারে। এ অঞ্চলের তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি আগস্টে ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাশিয়ার প্রথম ডিজেল চালান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে।
কেএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।