আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট এর কার্যক্রম
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট শাখার উদ্যোগে কাজিরবাজার মাদরাসায় কাফনের কাপড় প্রদান" title="আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট এর কার্যক্রম
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট শাখার উদ্যোগে কাজিরবাজার মাদরাসায় কাফনের কাপড় প্রদান">
অনলাইন ডেস্ক : আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট শাখা জন্মলগ্ন থেকেই সিলেট অঞ্চলের আর্ত-মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে- বেওয়ারিশ লাশ দাফন, স্বল্পমূল্যে অথবা বিনামূল্যে লাশ ও রুগি পরিবহন, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দূর্যোগে আক্রান্ত মানুষের সেবায় আত্মনিয়োগ, এতিমখানা/ হাফেজী মাদরাসা পরিচালনা ইত্যাদি। এরই সাথে সাথে সামাজিক ও মানবিক সেবামূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন সেবামূল সংগঠনের মাঝে কাফনের কাপড় হস্তান্তর কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী কাজিরবাজার মাদরাসায় কাফনের কাপড় হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের কাছে ১৫ সেট কাফনের কাপড় তুলে দেওয়া হয়।
কাপড় হস্তান্তরকালে মাদরাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল- জনাব আব্দুছ ছোবহান, ভাইস-প্রিন্সিপ্যাল- জনাব আব্দুর রহমান ইউসূফ, হাফিয আব্দুল হাসিব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সম্পন্ন করেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব জুবায়ের আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ জনাব ইমরান আহমদ এবং ম্যানেজার ইয়াহইয়া নাদিম।
অনুষ্ঠান শেষে আঞ্জুমান মুফিদুল ইসলামের সার্বিক কল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
