কক্সবাজার জেলার টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মো. রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল পাহাড়ি অস্ত্রধারীর বিরুদ্ধে। অপহৃত রফিক বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শিলখালী এলাকার চৌকিদার পাড়ায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।... বিস্তারিত
