দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১৩ অক্টোবর) এই দামেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
