
নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহুছবি:এক্স
Published on
:
1 min read
ইজ়রায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে, বৃহস্পতিবার, মোদীকে ফোন করেছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ফ্লাইদুবাই বিমানের ভারতীয় পাইলট স্মিত মচ্ছরেরও। সেই অনুষ্ঠানে যৌথভাবে মশাল প্রজ্জ্বলনের (Light the torch) জন্য তিনি তাঁর ‘বন্ধু’ নরেন্দ্র মোদীকে ফোন করেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। এই আমন্ত্রণ গ্রহণ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেও জানিয়েছেন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির পাশাপাশি ইজ়রায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
বিস্তারিত আসছে...
