রাত দিন নিউজ
প্রকাশ : Oct 16, 2026 ইং |অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় দুর্গোৎসবের শুরুতে জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনে অংশ নেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- সর্বশেষ
- জনপ্রিয়
