মহাষ্টমীতে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হল কুমারী পুজো।
মহাষ্টমীতে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হল কুমারী পুজো। পাঁচ বছর ছয় মাসের অদ্রিজা চক্রবর্তীকে উমা কুমারী রূপে দেবীজ্ঞানে পুজো করেন মঠের সন্ন্যাসীরা। বেনারসি শাড়ি, অলংকার ও রজনীগন্ধার মালায় সাজিয়ে চলে পুজোর আচার-অনুষ্ঠান।