কিশোরগঞ্জে দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ম-পে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন ম-পে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ নেতৃবৃন্দ।