কালবেলা · দেশ
যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
২১/১০/২০২৬

যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।
দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করে তুলছে।
মূল প্রতিবেদনে যান ↗