লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের অনবদ্য ব্যাটিং। চতুর্থ দিনের প্রথম সেশনটা দায়িত্বে নিয়ে দারুণ ব্যাটিং করলেন তারা। নিজেদের জুটিকে নিয়ে গেলেন শতক ছাড়িয়ে। লিটন নিজেও অপেক্ষায় সেঞ্চুরির। বাংলাদেশের লিডও পৌছেছে ৪৫০ রানের কাছে।
আজ সোমবার (১২ অক্টোবর) আবুধাবি টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৯৮ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলেছে বাংলাদেশ। সবমিলিয়ে লিড দাঁড়িয়েছে ৪৪৩ রানের। ৯৬ বলে ৮১ রানে অপরাজিত আছেন লিটন আর ৭৪ বলে ৩৮ রানে মিরাজ।
দিনের প্রথম ঘন্টায় দু’বার লিটনকে ফেরানোর সুযোগ পেয়েছিল আফগানিস্তান। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা। এরপর আর কোনো সুযোগ দেননি লিটন। হাফসেঞ্চুরি তুলে নিয়ে তিনি এখন অপেক্ষা করছেন সেঞ্চুরির। এর আগে একই অপেক্ষায় থেকে হতাশা নিয়ে ফিরেছিলেন মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে, লিটনকে সঙ্গ দিতে নেমে নিজের কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন মিরাজ। টেস্ট মেজাজে খেলা মিরাজও হাফসেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন। সবমিলিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের।
লিটনের হাফসেঞ্চুরি, ৪০০ ছাড়ালো বাংলাদেশের লিড
চতুর্থ দিনে দারুণ শুরু করেছেন লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। প্রথম ঘন্টা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন দুজন। দু’বার সুযোগ দিলেও লিটনকে ফেরাতে পারেনি আফগানরা। সেই সুযোগ কাজে লাগিয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। বাংলাদেশ ছুঁটছে ৪০০ রানের লিডের পথে।
৫ রান দিয়ে দিন শুরু করেছিলেন লিটন। সকাল থেকেই রান আসতে শুরু করে তার ব্যাটে। হাফসেঞ্চুরি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। ইনিংসের ৮৬তম ওভারের প্রথম বলেই সালিমের বলে চার মেরে হাফসেঞ্চুরি তুলে নেন লিটন। এর আগে প্রথম ইনিংসেও হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
ইতোমধ্যে শতকের দিকে ছুঁটছে লিটন-মিরাজের সপ্তম উইকেট জুটি। ৪০০ রান পেরিয়ে আরও বড় হচ্ছে বাংলাদেশের লিড।
লিটন-মিরাজের ব্যাটে চতুর্থ দিন শুরু বাংলাদেশের
চতুর্থ দিনের শুরুটাও ভালোই হলো বাংলাদেশের। লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে বাংলাদেশের লিড ছাড়িয়েছে সাড়ে তিনশ। অবশ্য কপাল ভালো ছিলেন লিটনের। নাহলে ভিন্ন কিছুও হতে পারত। তবে আপাতত ভালো কোনো বিপদ হয়নি।
চতুর্থ দিন সকালেও বেশ ভালোই রান আসছে। বিশেষ করে লিটনের ব্যাট থেকে। তবে রানের সঙ্গে সঙ্গে জীবন পাচ্ছেন তিনি। দিনের প্রথম বিশ মিনিটের মধ্যে দুইবার ক্যাচ দিয়ে বেঁচেছেন লিটন। দুটিই কায়েসের বলে।
১৪ রানে ক্যাচ দিয়েছিলেন স্লিপে, হাতে জমাতে পারেননি শাহিদউল্লাহ কামাল। আর ২৬ রানে নিজের বলে নিজেই ক্যাচ নিতে পারেননি কায়েস।
এর আগে ৭২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।
