
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা স্থল সেনা পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অ-পারমাণবিক বোমা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আর ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টিও আমি বিবেচনা করছি না।”
তবে ট্রাম্পের এ বক্তব্যের আগেই বৃহস্পতিবার সকালে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, দেশটিতে ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা’ ব্যবহারের পরিকল্পনা বিবেচনা করছেন তিনি।
এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম বৃহৎ অ-পারমাণবিক বোমা। প্রতিটি বোমার ওজন প্রায় ১০ টন। সর্বশেষ ২০১৭ সালে আফগানিস্তানে এ ধরনের বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এ বোমা ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আলজাজিরা আরও জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তবে তেহরানের ওপর কী ধরনের হামলা চালানো হবে এবং কখন তা করা হতে পারে, সে বিষয়ে তিনি বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন।
অর্থসূচক/
The post ইরানে পারমাণবিক ও স্থল হামলা নয়, তবে বড় বোমা ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের appeared first on অর্থসূচক.
