পাঁচ ধাপে ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
- প্রকাশিত : ২০২৬-১০-১২
- ৩৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে এই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচনের ধাপ ও তারিখসমূহ
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপগুলো হলো:
প্রথম ধাপ: ২১ জানুয়ারি (৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ)।
দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি।
তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল।
চতুর্থ ধাপ: ১৩ মে।
পঞ্চম ধাপ: ২৭ মে।
প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচনের মধ্য দিয়ে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে কমিশন জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..
ক্যালেন্ডার...
❮
❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

