দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রশাসন ও বিএনপি দলীয় নেতাকর্মীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকের তালে চোখের জলে দুর্গা প্রতিমাকে বিসর্জন দিলেন সনাতন ধর্মালম্বীরা।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ২১ অক্টোবর বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ছোট যমুনা নদীর তীরে দমদমা পৌর শ্বশান ঘাটে পৌরসভার ২০ টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। একই সময়ে উপজেলার অন্যান্য মন্দিরের প্রতিমা গুলোকেও বিসর্জন দেওয়া হয়।
জানা যায়, এবার পাঁচবিবি উপজেলায় মোট ৭৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। গত ৫ দিন ধরে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীর দিন ভক্তরা সিঁদুর খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিসর্জন উপলক্ষে প্রশাসন ও বিএনপি দলীয় নেতাকর্মীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাবার সময় প্রশাসনের পাশাপাশি রাস্তায় লক্ষ্য করা যায় পায়ে হেঁটে তাদের নিরাপত্তা দিচ্ছেন মেয়র প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল ও তার দলীয় নেতাকর্মীরা।
দমদমা পৌর শ্মশান ঘাটে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন,সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ হাসান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক যুবনেতা হারুনুর রশিদ সজল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, শিব মন্দিরের সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, বর্তমান সভাপতি সজল কুমার দাস, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সানোয়ার,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকনসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণভাবে পূজা ও বিসর্জন শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
The post পাঁচবিবিতে ঢাকের তালে চোখের জলে দুর্গা প্রতিমা বিসর্জন appeared first on sokalerkhobor24.com.
