পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগারে রেকর্ড হয়। যা এ মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান
এর আগে রোববার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
স্থানীয়রা জানান, শীতে রাতে গায়ে কাঁথা-কম্বল নিতে হচ্ছে। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়- কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন আগে ঘটে এবং যায়ও সবার পরে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক।
সরজমিনে দেখা যায়, সকালে ঘন কুয়াশায় ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশা ঝরা প্রকৃতি। শীত উপেক্ষা করে কাজে যেতে দেখা যায় চাষিসহ বিভিন্ন পেশার মানুষকে।
জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, শীতার্ত মানুষ যাদের গরম কাপড় কেনার সামর্থ নাই। তাদেরকে আমরা পৌঁছে দিব। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরকে গরীব দুখিদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
