বৃষ্টিবিঘ্নিত দিনে বোল্যান্ডের জোড়া আঘাত, চাপে দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত
-->বৃষ্টির বাধায় ঠিকমতো মাঠে গড়াল না খেলা। তবে যতটুকু হয়েছে, তাতেই দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে বড়সর ধাক্কা দিয়েছেন তিনি। সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেটে ২০ রান তুলেছে স্বাগতিকেরা।
ডারবান টেস্টে ১১৪ রানের বড় জয়ের পর একাদশে এক পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। দলে সুযোগ পান বোল্যান্ড। মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। দলীয় ১১ রানে এইডেন মার্করামকে বোল্ড করেন তিনি। তার সংগ্রহ ছিলো ২৮ বলে ১১ রান। পরের বলেই ডেভিড বেডিংহামকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন বেডিংহাম।
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রায় দুই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। এরপরও আবহাওয়ার বাধা পিছু ছাড়েনি। মধ্যাহ্নভোজের
আরও পড়ুন
বিরতির প্রায় ৪০ মিনিট পর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪৫ মিনিট আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। সব মিলিয়ে মাঠে খেলা হয়েছে প্রায় এক ঘণ্টা।
অন্য প্রান্তে উইকেট আগলে রাখার চেষ্টা করেছেন মার্কস অ্যাকারম্যান। ৩০ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া এই ব্যাটার এবারই প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেন করতে নেমেছেন। দিন শেষে ৫ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ছিলেন ৪ রানে।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম
ছবি: সংগৃহীত
-->গোলের পর গোল। আক্রমণে গতি, খেলায় আধিপত্য। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের দাপটের সামনে দাঁড়াতেই পারল না সেভিয়া। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগার ম্যাচে ৪-১ গোলেন জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল লস ব্লাঙ্কোসরা।
রবিবার (১৮ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে লস ব্লাঙ্কোসরা। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ যেখানে মোট ১৫টি শট নিয়ে তার মধ্যে ৮টি শটে লক্ষ্যে রাখতে সক্ষম হয়, সেখানে সেভিয়া মোট ১১টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র ৫টি। বলের নিয়ন্ত্রণেও তারা ৬৫ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে পুরো ম্যাচজুড়ে নিজেদের আধিপত্য বজায় রাখে।
ম্যাচের ৩০ মিনিটের মাথায় তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরের দুর্দান্ত শটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর রেশ কাটতে না কাটতেই ৩৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
বিরতির পরও রিয়ালের আক্রমণাত্মক ধারা অব্যাহত থাকে। ম্যাচের ৬৩ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আদায় করে নেন এমবাপ্পে (৩-০)।
ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ৮০ মিনিটে সেভিয়ার পক্ষে মনু বুয়েনো একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান (৩-১)। তবে রিয়ালকে জয় থেকে বঞ্চিত করতে পারেনি তারা। এর মাত্র দুই মিনিট পর ওরেলিয়া চুয়ামেনির অ্যাসিস্টে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইয়ান দিওমান্দে দর্শনীয় এক গোল করে রিয়ালের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন
পাপ্পু/
আরও পড়ুন
খালেদা জিয়া আইএইচএফ কাপে নেপালকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: সংগৃহীত
-->লক্ষ্য ফাইনালে খেলা। লক্ষ্য পূরণ করতে হলে চাই লিগ পর্বে ভালো করা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। জয় দিয়ে আসর শুরু করতে পারলে লক্ষ্য পূরণের মনোবল অনেক বেড়ে যায়। কিন্তু প্রতিপক্ষ নেপাল হওয়াতে সেখানে কিছুটা শঙ্কা ছিল। সেই লঙ্কা ছিল নেপালের সঙ্গে আগের দুইবারের সাক্ষাতে হেরে যাওয়া।
অবশ্য সেই শঙ্কা কাটিয়ে জয়ের বাসনাই ছিল আলপনা আক্তারদের। তাদের সেই বাসনায় আবার তালিম দিয়েছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার। প্রস্তুতিও ছিল বেশ লম্বা। সময়ের হিসেবে প্রায় তিন মাস। সব কিছুর সফল বাস্তবায়ন হয়েছে জয় দিয়ে। শুধু জয় নয়। নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। জয়ী হয়েছে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধে লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে ছিল ১৩-৯ গোলে। এই জয়ে বাংলাদেশ ফাইনালে খেলার পথ মসৃণ করে রাখল।
পল্টনে ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে চার জাতির এই আসরে প্রথমার্ধে নেপাল বেশ ভালোই লড়াই করে। যে কারণে গোলের ব্যবধানও ছিল কম ১৩-৯। এর কারণও ছিল। ম্যাচের শুরুতেই সাকিবা জান্নাত সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাংলাদেশকে একজন কম নিয়েই খেলতে হয়েছিল। ধীরে ধীরা সে ঘাটতি পুষিয়ে উঠেন। ফলে দ্বিতীয়ার্ধে গিয়ে বাংলাদেশের মেয়েদের তেজোদ্দীপ্ত লড়াইয়ে ব্যবধান শুধু বেড়েছে।
আরও পড়ুন
বাংলাদেশের এ রকম বড় জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল আল্পনা আক্তারের। তিনি একাই করেন ৭ গোল। পরে হন ম্যাচসেরা। অবদান কম ছিল না মিষ্টি খাতুন ও শ্যামলি মিংয়ের। দুজনেই করেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি করেন ৫ গোল। ৪ গোল করেন সায়মা জান্নাত সীমা। এ ছাড়া মাসুদা আক্তার ২টি এবং পূর্ণিমা রানি, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেন ১টি করে গোল।
ম্যাচসেরার পুরস্কার জেতা আল্পনা আক্তার ২০১৯ সালে নেপালের কাছে সর্বশেষ হারা ম্যাচেও খেলেছিলেন। সেই ক্ষত তিনি ভুলতে পারেননি। যা ফুটে উঠেছে তার কথায়। ম্যাচসেরার পুরস্কার জেতার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম, আজকে আমরা জিতব, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তাই হয়েছে। আমরা জিততে পেরেছি।’
আরও পড়ুন
রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ভারত তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে এককথায় উড়িয়ে দিয়েছে। জয় পেয়েছে ৪০-৮ গোলের বিশাল ব্যবধানে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘এমন আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন নতুন মাত্রায় পৌঁছে যাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সার্বক্ষণিক নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।’
পলাশ/এএফ
আরও পড়ুন
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক নাহিদা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত
-->বাংলাদেশের নারী টি-টেয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাঁ হাতি নাহিদা আক্তার। আগামী এক বছর তিনি লাল-সবুজ দলের ঝান্ডা উড়াবেন। তার সঙ্গে সহঅধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
নাহিদা বাংলাদেশের পঞ্চম টি-টোয়েন্টি অধিনায়ক। তার আগে এই দায়িত্ব পালন করেছেন সালমা খাতুন, জাহানারা আলম, রোমান আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি। নাহিদার আগে এই পদে ছিলেন নিগার। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ব্যর্থতার পর তিনি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। নতুন দায়িত্ব পাওয়া নাহিদা ছিলেন নিগারের ডেপুটি। যে কারণে নিগার দায়িত্ব ছাড়ার পরই নতুন অধিনায়ক হিসেবে নাহিদার নামই ছিল সর্বাগ্রে।
রবিবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটিরই বাস্তবায়ন করেছে। নিগার টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন। এর ফলে বাংলাদেশের নারী দল দুই সংস্করণে দুই অধিনায়কের যুগে প্রবেশ করল। নাহিদা-সোবহানা জুটির কাজ শুরু হবে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে। যেখানে ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও নেদারল্যান্ডস।
আরও পড়ুন
২৬ ছুঁইছুঁই নাহিদা এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ১০০-এর ওপরে উইকেট নিয়েছেন। তার উইকেট সংখ্যা ১৩২টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আছেন ১১ নম্বরে।
পলাশ/
আরও পড়ুন
আরও পড়ুন
ঢাকায় ইনফান্তিনো, তাবিথদের সঙ্গে আনন্দঘন সময়
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
ঢাকায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের(বামে) সাথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
-->মরক্কো সফর শেষে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের চার সহসভাপতি। এ সময় তাদের মধ্যে বেশ আনন্দঘন সময় কাটে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এই যাত্রাবিরতি অবশ্য আনুষ্ঠানিক ঢাকা সফর নয়। ভুটানে যাওয়ার পথে ট্রানজিটের অংশ হিসেবেই ঢাকায় বিমান বন্দরে ২ ঘণ্টা অবস্থান করেন ইনফান্তিনো।
ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তার সঙ্গে কুশল বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন

সম্প্রতি ২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মরক্কো সফর করেন ইনফান্তিনো। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজাও।
আরও পড়ুন
মরক্কোর ফুটবলপ্রেম, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা ও ফুটবলের প্রতি দেশটির মানুষের আবেগের প্রশংসা করেন ফিফা সভাপতি। তার মতে, ফুটবলের প্রতি মরক্কোর মানুষের ভালোবাসা শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে সহনশীলতা, সহাবস্থান ও শান্তির বার্তাও ছড়িয়ে পড়ে।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে মরক্কো। বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা ও ক আয়োজনের জন্য আরও প্রস্তুত করছে।
তোফায়েল/
