সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সভাপতি চন্দন সাহা, সাজুওয়ান আহমদ, কাজী আব্দুল মুকিত সুমন, ক্লাবের সেক্রেটারি জুমা আহমেদ, সাবেক সেক্রেটারি পার্থ দাস রায়, গৌতম বণিক, জাকির হোসেন এবং চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি আইনজীবী অরুপ সেন বাপ্পি উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
