কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো আসাদনগরের বিল্লাল হোসেন ভূঁইয়ার মেয়ে সামিয়া (৯) ও সানিয়া (৭)। সামিয়া আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং সানিয়া প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
বিজ্ঞাপন
দুই শিশুর মামা শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, সামিয়া এবং সানিয়া দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে ছোট বোন সানিয়া ঘাটের সিঁড়ি থেকে হঠাৎ পিছলে পানিতে ডুবে যায়। এসময় তাকে বাঁচাতে বড় বোন সামিয়া এগিয়ে গিয়ে সেও পুকুরে তলিয়ে যায়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুদের এক চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। হঠাৎ তার পায়ে এক শিশুর স্পর্শ লাগে। এসময় তিনি পানির নিচ থেকে সামিয়াকে উদ্ধার করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে সানিয়াকেও উদ্ধার করা হয়। এরপর দুই বোনকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘স্থানীয়দের কাছে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।’
জাহিদ পাটোয়ারী/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
