ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে জেলা কারাগারের অভ্যন্তরীণে অসুস্থ হয়ে পড়েন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
মৃত কাজল নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি ঝালকাঠি কারাগারে বন্দি ছিল।
