যশোর অফিস : যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুল সালেহ ই, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম, ইন্সপেক্টর লুৎফর রহমান, বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় এবং সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ অনেকে।
র্যালি শেষে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে কীভাবে মানুষকে রক্ষা করা যায়, সে বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং রেড ক্রিসেন্টের সদস্যরা।