কালবেলা · সাধারণ
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও নগদের কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর
২২/১০/২০২৬

বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ও নগদ। এই অংশীদারত্ব দেশের বিমা খাতে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
চুক্তির আওতায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর দুটি ডিজিটাল বিমা পণ্য-কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান (Quick Savings Insurance Plan) এবং মান্থলি সেভিংস প্ল্যান (Monthly Savings Plan)-নগদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর একটি সহজ ও সুবিধাজনক মাধ্যম ব্যবহার করে জীবন বিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিমাসেবার পরিধি বৃদ্ধি, গ্রাহকসুবিধা নিশ্চিত করা এবং দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়া।
১৪ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার জনাব মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান, এফসিএ, এবং চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএস সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগদের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক, এফআই, ইন্স্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড-ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, ‘নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আর্থিক সেবার প্রসারে নগদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা সহজলভ্য করতে চাই।’
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, ‘এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়; বরং বাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা বাংলাদেশের ডিজিটাল বিমাসেবার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন। আমরা আশা করি, এই সহযোগিতা আরও বেশি মানুষের কাছে সহজলভ্য ও গ্রাহককেন্দ্রিক বিমাসেবা পৌঁছে দিতে এবং বাংলাদেশে ডিজিটাল বিমাব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বর্তমান সময়ে ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মগুলো মানুষের কাছে বিভিন্ন আর্থিক পণ্য ও সেবা সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাস্তবতায় নগদের প্ল্যাটফর্মে সোনালী লাইফের কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান ও মান্থলি সেভিংস প্ল্যান যুক্ত হওয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য জীবন বিমা গ্রহণের বিকল্প ডিজিটাল মাধ্যম তৈরি হবে।
একইসঙ্গে সোনালী লাইফের ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি এবং নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে।
এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ও নগদ বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর বিমাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছে। এ উদ্যোগের মাধ্যমে জীবন বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আর্থিক সুরক্ষার আওতায় সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল বিমাসেবার বিকাশে ইতিবাচক অবদান রাখার।
মূল প্রতিবেদনে যান ↗