নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
সোমবার (১২ অক্টোবর) জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকালে দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে যাতে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..
