কালবেলা · দেশ
‘নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে’
২৪/১০/২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একটি নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে অন্তর্ভুক্ত করছে।
শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’ এর উদ্বোধন পর তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললে এর সমাধান সম্ভব। শুধু সরকার একা না-এজন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ সময় কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗