মোঃ কামরুজ্জামান হেলাল স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ৩ নং ছোট বাইশদিয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২২ অক্টোবর বৃহস্পতিবার (২০২৬) সকাল ১০ টা ৫০ মিনিটে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উক্ত চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩ নং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা,
ট্যাগ অফিসার মোঃ আঃ জব্বার, প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান মিন্টু, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন আবু,১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিনা বেগম,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হাওলাদার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু হাওলাদার, ৭,৮ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিজা বেগম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল তালুকদার, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেশাত খলিফা ও দফাদার হাবিবুল্লাহ সহ গ্রাম পুলিশ গন এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিগন। এদিন ৩ নং ছোট বাইশদিয়া ইউনিয়নে ২৫ কেজি মাথা পিছু হারে এক একজন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয় বলে জানা যায়। ছোট বাইশদিয়া ইউনিয়নে ২,১১৩ জেলেদের জন্য ৫২.৮২৫ মে.টন চাল বরাদ্দ ছিলো। প্রসঙ্গত: ২০২৬-২০২৭ অর্থ বছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয় জেলেদের মাঝে। এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।
The post ছোট বাইশদিয়ায় ইলিশ আহরণে বিরত জেলেদের মাঝে চাল বিতরণ appeared first on sokalerkhobor24.com.
