
মান্দা থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার
নওগাঁর মান্দা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি থানা পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবার বিষয়গুলো পর্যালোচনা করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার জনসাধারণের সেবা নিশ্চিত করা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়ব্রত পাল, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
