ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ২৯ জন, শেরেবাংলা নগর থানার ১২ জন, মোহাম্মদপুর থানার ৩১ জন, আদাবর থানার ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার পাঁচজন এবং হাতিরঝিল থানার সাতজন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আইনসংঘাতে জড়িত পাঁচ শিশুও রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
