
ভুবনেশ্বর কুমারছবি: ANI
Published on
:
1 min read
১৪৩৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ড্যারিল মিশেলের উইকেট নেন। ৫ বলে ৬ রান করে তিলক বর্মার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন ড্যারিল। এই বলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলের লাইন ব্যবহার করেন ভুবনেশ্বর, সেই বলে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে বসেন ড্যারিল মিশেল।
