নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও স্মারক বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের উদ্যোগে ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ছালাম হোসেন খান সিজার, সবুজ অবুঝ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হাজি আলমগীর হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক কবির হোসেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।