বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ফরিদপুরের চরভদ্রাসন সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাঁর চরভদ্রাসনে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার গাজীরটেক ইউনিয়নে প্রবাসী আলমগীর কবিরের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় রিজভীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, কমিটির সদস্যসচিব মো. আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, মো. মুনজু মৃধা, কেএম ওবায়দুল বারী দিপু খান, মো. আব্দুল গফফার, মো. রিসাদ বেগ এবং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জানে আলম মোল্লা ও কৃষক দলের সভাপতি মো. ফিরোজ মাস্টারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় রিজভীর সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
রুহুল কবির রিজভীর সফরকে কেন্দ্র করে চরভদ্রাসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
The post রুহুল কবির রিজভীর চরভদ্রাসন সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা appeared first on ভোরের চেতনা.
