সেঞ্চুরি ক্লাবের নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়সহ সাতজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। তাদের মধ্যে একজন বিচারক ও একজন আয়োজকও রয়েছেন।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শ্রুতর্শী রায় ও আয়োজক-খেলোয়াড় হাদিউজ্জামানকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন খেলোয়াড় যদুনাথ বিশ্বাস, অরুপ গোলদার ও নেত্রকান্ত সরকার এবং বিচারক এফএম শারাফাতুল ইসলাম। অন্য খেলোয়াড় কাসেদ আলী নিষিদ্ধ হয়েছেন তিন মাসের জন্য।
বিজ্ঞাপন
ফেডারেশন জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আয়োজক, বিচারক ও খেলোয়াড়দের লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়। তাদের ব্যাখ্যা ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি কমিটি।
ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞা গত ১২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। দাবা প্রতিযোগিতায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে ভবিষ্যতেও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন।
আরআই/আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
