Published on
:
1 min read
দশমীর বিষাদের সুরের মাঝেও সিঁদুরখেলার রঙে রাঙিয়ে উঠেছে তারকাদের উৎসব। তবে এ বারের সিঁদুরখেলায় নজর কেড়েছে দুই তারকা জুটি—রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যশ দাশগুপ্ত-নুসরত জাহান। একদিকে রাজ-শুভশ্রীকে একসঙ্গে সিঁদুর খেলতে দেখে তাঁদের সম্পর্ক নিয়ে ওঠা নানা জল্পনায় নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, ঠাকুরের সামনে নুসরতের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন যশ। দুই জুটির দশমীর মুহূর্ত ঘিরেই তাই অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
'দেশু ৭'-এ অভিনয় এবং ছবির প্রমোশনে দেব-শুভশ্রীর নানা মুহূর্ত তৈরি হওয়ার পর থেকে নানা জল্পনা শোনা যাচ্ছিল। এর আঁচ রাজ-শুভশ্রীর সংসারেও পড়েছে, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। তবে পুজোয় সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন রাজ-শুভশ্রী। দশমীর দিনও চোখে পড়ল চেনা ছবি। প্রতিবছরের এ বারও স্বামী রাজকে সঙ্গে নিয়ে দুর্গাবরণ করেন।
অন্যদিকে, দশমীর সিঁদুরখেলায় নজর কেড়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহানও। ঠাকুরের সামনে নুসরতের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন যশ। উৎসবের আবহে তাঁদের এই মুহূর্ত ঘিরেও অনুরাগীদের আগ্রহ তৈরি হয়েছে। এই প্রথম প্রকাশ্যে নুসরতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ। ফল
