মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
অদ্য ১৭.১০.২০২৬ খ্রি. তারিখে ভোর ৫:০০ হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে দুই লক্ষ(২,০০,০০০) মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে মাছ ধরার কারণে ছয়(০৬)জন জেলেকে আটক করে ভ্রামমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দশ হাজার(১০,০০০) করে মোট ষাট হাজার(৬০,০০০) টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রামমান আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। পাশাপাশি একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানের সময় জব্দকৃত মাছগুলো স্হানীয় একটি এতিমখানায় প্রদান করা হয়।
মা ইলিশ রক্ষায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।
এ জাতীয় আরো খবর..
