যশোরে ট্রাকের ধাক্কায় হুসাইন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন মথুরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়রা জানান, হুসাইন জামতলা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল। বাজার থেকে কিছুটা সামনে এগোতেই পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
