আগামী সপ্তাহে ভাগ্যে চমক কাদের?ছবি: রুশিতা বোস দত্ত
১৯ অক্টোবর সোমবার থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে থাকবে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো। এই সময় তুলা রাশিতে একত্র অবস্থান করবে সূর্য, বুধ ও শুক্র। এর ফলে তুলা রাশিতে ত্রিগ্রহী যোগ গঠিত হবে। এর পাশাপাশি আগামী সপ্তাহেও তুলা রাশিতে বক্রীদশায় থাকবে শুক্র। মীন রাশিতে বক্রী দশায় থাকবে শনিও। তুলা রাশিতে তিন গ্রহের একত্র অবস্থানের প্রভাবে আগামী সপ্তাহে পজ়িটিভ পরিবর্তন আসতে চলেছে কোন কোন রাশির জাতকদের জীবনে?
১৯ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহ দারুণ শুভ হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। আশা, প্রত্যাশা ও সৌভাগ্যের নতুন দরজা খুলে যাবে আপনার সামনে। সপ্তাহের শুরুতেই আপনার আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়র ও সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন। নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন।
ত্রিগ্রহী যোগের প্রভাবে আগামী সপ্তাহে কর্কট রাশির জাতকদের পেশাগত জীবনে উন্নতির গ্রাফ আকাশ ছোঁবে। ব্য়বসায় নতুন লাভজনক চুক্তি চূড়ান্ত করতে পারবেন। এর ফলে আপনি নিজের ভবিষ্যতের জন্য মজবুত ভিত গড়তে পারবেন। সরকার বা প্রশাসনের কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তা লাভ করবেন।
নতুন সপ্তাহে মা দুর্গার আশীর্বাদে সুখ ও সমৃদ্ধি আসবে সিংহ রাশির জাতকদের জীবনে। সামনেই খুব ভালো সময় আপনার জন্য় অপেক্ষা করছে। যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, তা এবার পেয়ে যেতে পারেন। অফিসে পদোন্নতি ও পছন্দের স্থানে ট্রান্সফার হতে পারেন। আপনার ভাবমূর্তি আরও ভালো হবে।
নতুন সপ্তাহে উন্নতির একাধিক সুযোগ আসতে চলেছে ধনু রাশির জাতকদের জীবনে। নতুন ব্যবসা বা নতুন কোনও প্রকল্পে কাজ শুরু করতে পারেন। অফিসে সিনিয়রদের সাহায্য পাবেন এবং তাঁরা আপনার কাজের প্রশংসা করবেন। আচমকা বড় আর্থিক লাভের যোগ আছে। কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে।
১৯ অক্টোবর থেকে শুরু সপ্তাহে সুখ ও সৌভাগ্য থাকবে কুম্ভ রাশির জাতকদের জীবনে। এই সময় নানা দিক থেকে সাফল্য পাবেন আপনি। সপ্তাহের শুরুতেই কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। কেরিয়ারে নজরকাড়া সাফল্য পাওয়ার যোগ আছে। অতিরিক্ত উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে।
FAQ
প্রশ্ন: আগামী সপ্তাহে কোন শুভ যোগ থাকবে
উত্তর: আগামী সপ্তাহে বুধাদিত্য রাজযোগ ও ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব থাকবে।
প্রশ্ন: আগামী সপ্তাহে কোন কোন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন?
উত্তর: আগামী সপ্তাহে সাফল্য পাবেন মেষ, কর্কট, সিংহ, ধনু, কুম্ভ রাশির জাতকরা।
প্রশ্ন: আগামী সপ্তাহে কেরিয়ারে সাফল্য পাবে কোন রাশি?
উত্তর: আগামী সপ্তাহে কর্কট ও কুম্ভ রাশির জাতকদের গাড়ি, বাড়ি কেনার যোগ আছে।
প্রশ্ন: নতুন সপ্তাহে আর্থিক লাভের যোগ আছে কাদের?
উত্তর: নতুন সপ্তাহে উপার্জন বাড়ার যোগ আছে ধনু রাশির জাতকদের।
