দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গ্রেফতার হয়েছেন সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে কাতার পুলিশের হাতে তার গ্রেফতার হওয়ার বিষয়টি দুদক কর্তৃপক্ষকে নিশ্চিত করেছে। গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাবেক এই বিমানবাহিনী প্রধানের গ্রেফতারের বিষদ ও সার্বিক আপডেট তুলে ধরবেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
