দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট বাতিলের পর এবার প্রশ্নের মুখে মুম্বইয়ের শিডিউল। নিরাপত্তাজনিত কারণেই দিল্লি পুলিশ আগামী ২৭ নভেম্বর দিলজিতের কনসার্ট বাতিলের সিদ্ধান্তি নিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ২৯ তারিখে মুম্বইয়ের কনসার্ট নিয়েও তৈরি হল ধোঁয়াশা। শুক্রের সকালে হুমকি মেল আসে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে। নিশানায় ২৭ নভেম্বর শহরের মহালক্ষ্মী রেসকোর্সে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ‘ইন্ডিয়া টুর’। এখানেই শেষ নয়, হুমকি মেলে নামোল্লেখ রয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনেরও।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র মোতাবেক, গত ১৫ অক্টোবর সকালে দিল্লির একাধিক স্কুলে পাওয়া ভুয়ো বোমা হামলার হুমকি মেল পাঠানো হয়েছিল। সেখানেই ছিল ৩০ অক্টোবর দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে যোগ না দেওয়ার হুঁশিয়ারি। উল্লেখ্য, ওই ভুয়ো ইমেলে খলিস্তানপন্থী স্লোগানও ছিল বলে জানা গিয়েছে। দিল্লির মোট ছ’টি স্কুলে এই ইমেল পাঠানো হয়েছিল। সেই তালিকায় রয়েছে দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, অহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং অহলকন পাবলিক স্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
বারংবার হুমকি মেলের জেরে বাড়ছে উদ্বেগ। দিলজিতের কনসার্টের সঙ্গে বিগ বিকে হুমকির বিষয়টি বেশ উদ্বেগজনক তা বলাই বাহুল্য়। গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। অজ্ঞাতপরিচয় প্রেরকের সন্ধান পেয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইমেলে দাবি করা হয়েছে, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ‘জলসা’তে গ্রেনেড হামলা চালানো হতে পারে। প্রেরকের আইপি অ্যাড্রেস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসন।

দিল্লির মতোই মুম্বইয়ের কনসার্টও বাতিল হয়ে যাবে? দিলজিৎ ভক্তদের মনে দানা বাঁধছে প্রশ্ন। পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের ভারত সফরের টিকিটের সাধারণের নাগালের মধ্যে। ‘অরা ওয়ার্ল্ড টুর’-এ ভারতে সবচেয়ে দামি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা। গত ১৮ অক্টোবর উৎসবের আবহে রবিবাসরীয় সন্ধ্যায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা করে। চলানো হয় পাঁচ রাউন্ড গুলিও। ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। আতঙ্কের রেশের মাঝেই বিগ বি, দিলজতের উদ্দেশে হুমকি মেলে কপালে মুম্বইবাসীর কপালে চিন্তার ভাঁজ।
