নিজস্ব প্রতিবেদক : দুর্গাপূজার সপ্তামীর প্রথম দিন শনিবার যশোর লালদীঘির পাড়ের হরিসভা মন্দিরের সামনে থেকে সম্প্রীতি শোভা যাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে আলোর প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেড এম সালেক, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদ দ্দৌলা। এ সময় উপ¯ি’ত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুর ধ্বনীর সভাপতি হারুন অর রশীদ, যশোর সাংবাদিক ইউনিয়েনের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।

